প্রিন্ট এর তারিখঃ Jun 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 2, 2026 ইং
বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি,
আলীমজনু (বাবু)
জামালপুরের বকশীগঞ্জে বিলের পানিতে ভেসে থাকা অজ্ঞাত এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জুন) সন্ধ্যা ৬ টায় পৌর এলাকার মালির চর হাজী পাড়া বিল থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিকালে হাজী পাড়া গ্রামের বিলের ধারে পানিতে ভেসে থাকা এক নারীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
পরে খবর দেওয়া হলে বকশীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নেন। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, ওই নারী কিভাবে মারা গেছে তা নিশ্চিত মরদেহ মর্গে পাঠানো হবে।
আজ রোজ মঙ্গলবার ২ জুন ২০২৬ ইং।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪